খুলনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
আটকরা হলেন, লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিলের পাশে কিসলু হাওলাদারের ছেলে মো. আল আমিন (২৩), রূপসা মর্ডাণ সীফুড এলাকার আ. রহিম মোল্লা ওরফে কসাই রহিমের ছেলে মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড ডাক্তার গলির রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল জমাদ্দার (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে তারা বিভিন্ন সময়ে ঘাটের মালিকের কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে তাদের বিভন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করত। এমন তথ্য পেয়ে থানা পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য রাত ৭টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের উত্তর পাশে পৌঁছালে তারা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থলে আমরা অভিযানে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বালির মধ্যে পড়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Reporter Name 







