Dhaka , Monday, 23 November 2026
News Title :
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে : বিমানমন্ত্রী সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা ২৩ বছর পর চট্টগ্রাম বন্দর থেকে সরানো হচ্ছে বিপজ্জনক রাসায়নিক সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর চাঁদা চেয়ে হুমকি, খুলনায় অস্ত্রসহ তিনজনকে আটক ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা সরকারি হাসপাতালে না থেকে বেসরকারি চেম্বারে দেখেন রোগী, বিপাকে ৫০ হাজার মানুষ

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে : বিমানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 11:19:34 am, Saturday, 3 October 2026
  • 22 Time View

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যেন শুধু স্কুলে যাওয়া ও ঘরে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং মাদকে আসক্ত না হয়, সেজন্য তাদের খেলাধুলা ও পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকশিত হবে।

তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের কোনো স্থান থাকবে না। পড়াশোনার পাশাপাশি বেকার যুবক-যুবতীদেরও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা পরিবার ও সমাজের জন্য ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা একযোগে কাজ করে বাংলাদেশকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে নারী-পুরুষ ও সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ‘সবার জন্য বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় সামনে রেখে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের শুরুতে মন্ত্রী টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, রেফারি ও সহকারী রেফারিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। খেলাটি সুন্দরভাবে ধারণ ও প্রচারের জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ দেন তিনি।

ময়মনসিংহ বিভাগের সন্তান হিসেবে গর্ব প্রকাশ করে মন্ত্রী বলেন, ময়মনসিংহের সংসদ সদস্যরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেছেন। খেলাধুলার মানোন্নয়নে তাদের আগ্রহ ও প্রচেষ্টায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া ও রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, দুই দলের খেলোয়াড় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে : বিমানমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে : বিমানমন্ত্রী

Update Time : 11:19:34 am, Saturday, 3 October 2026